পবিত্র মাসজিদের গল্প
মনোমুগ্ধকর গল্প এবং মনকাড়া ছবিতে তৈরি ছোটদের জন্য অসাধারণ একটি সিরিজ।

বাইতুল্লাহ, আল আকসা এবং মাসজিদ আন নববী—এই তিন পবিত্র ইবাদাত-গৃহের ইতিহাস নির্ভর ‘পবিত্র মাসজিদের গল্প’ সিরিজটি আপনার সোনামণির জন্য হতে পারে একটি অনবদ্য পছন্দ। পাঠকপ্রিয় লেখক আরিফ আজাদের লেখা এই সিরিজ থেকে আমাদের শিশুরা গল্পে গল্পে জানবে এই পবিত্র মাসজিদগুলো নির্মাণের পেছনের গল্প। কীভাবে এই মাসজিদগুলো আমাদের ইতিহাস, আমাদের ঈমান এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে, শিশুদের সেই জ্ঞানের প্রাথমিক হাতেখড়ি দিতে এই সিরিজ হতে উঠতে পারে একটি দারুন সংগ্রহ।

০১. বাইতুল্লাহর গল্প

সিরিজের এই বইটি পৃথিবীর আদিমতম ইবাদাত গৃহ কা’বা তথা বাইতুল্লাহকে নিয়ে। বাইতুল্লাহর ইতিহাস, সেটার নির্মাণ এবং এর সাথে জড়িয়ে থাকা ইসলামি ঐতিহ্যের কাহিনী ছোটদের জন্য অত্যন্ত সহজ, প্রাঞ্জল আর মনোমুগ্ধকর ভাষায় লেখা। শিশুদের মনে বাইতুল্লাহর প্রতি গভীর আবেগ, ভালোবাসা তৈরিতে এই বই ভূমিকা রাখবে, ইনশা আল্লাহ।

০২. মাসজিদ আল আকসার গল্প

আমাদের প্রথম কিবলা হলো আল মাসজিদ আল আকসা। এটি ইসলামের পবিত্রতম এবং প্রাচীনতম একটি মাসজিদ। বইটিতে পবিত্র মাসজিদ আল আকসার ইতিহাস, ঐতিহ্য, প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতিকে লেখক অত্যন্ত সহজ, প্রাঞ্জল আর গল্পের ঢঙে বর্ণনা করেছেন। পবিত্র মাসজিদ আল আকসাকে জানার জন্য এই বইটি হয়ে উঠতে পারে একটি আকর্ষণীয় সংগ্রহ।

০৩. মাসজিদ আন নববীর গল্প

আল মাসজিদ আন নববী। আল্লাহর রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক হাতে তৈরি। আমাদের ইতিহাসের অন্যতম অংশ এবং অত্যন্ত পবিত্র আর বরকতময় একটি মাসজিদ। এই বইতে লেখক মাসজিদ আন নববীর ইতিহাসকে তুলে ধরেছেন ছোটদের উপযোগি করে। বইটির গল্প-ছবিতে চোখ বুলিয়ে ছোটরা জানতে পারবে আল্লাহর রাসূলের নিজ হাতে গড়া পবিত্র স্থাপনা সম্পর্কে।

পবিত্র মাসজিদের গল্প অর্ডার করুন বিশেষ ছাড়ে!

যা থাকছে এই সিরিজে

সিরিজ সম্পর্কে:

সিরিজের নাম: পবিত্র মাসজিদের গল্প

বই ০১- বাইতুল্লাহর গল্প

বই ০২- মাসজিদ আল আকসার গল্প

বই ০৩- মাসজিদ আন নববীর গল্প

লেখক: আরিফ আজাদ

অঙ্কন: মহিউদ্দিন রূপম

শারঈ সম্পাদনা: উস্তায আহমাদ তামজিদ হাফিজাহুল্লাহ, উস্তায আমজাদ ইউনুস হাফিজাহুল্লাহ

মোট পৃষ্ঠা সংখ্যা: ১১৬

চমৎকার গল্প-ছবিতে তৈরি এই সিরিজটি অর্ডার করতে নিম্নোক্ত তথ্যগুলো দিন:

ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে ৪০ টাকা এবং ঢাকা সিটির বাইরে ৭০ টাকা

আমাদের সাথে যোগাযোগ করুন

শব্দের ইট দিয়ে ধীরে ধীরে নির্মিত হচ্ছে একটি স্বপ্নের ইমারত। সেই ইমারত একদিন আকাশ ছুঁবে, ছড়িয়ে দিবে সত্য আর সুন্দরের সুমহান বার্তা—দুনিয়াময়।

আমাদের ঠিকানা:

  • ৬৬, প্যারিদাস রোড, শেখ ম্যানশন, বাংলাবাজার, ঢাকা
  • মোবাইল: ০১৮১৯ ৮৮ ৭৭ ৫৫
  • ইমেইল: sukunpublishing@gmail.com
Home
Sidebar
Shop
My account