রবের ভালোবাসা বোঝার উপায়
আমরা প্রতিনিয়ত ভাবি—‘আল্লাহ আমাকে ভালোবাসেন তো?’
এই কঠিন প্রশ্নে ড. রাতিব আন-নাবলুসি এমন এক চমৎকার উত্তর দিয়েছেন যা সত্যিই আমাদেরকে ভাবাতে বাধ্য করবে! তিনি একটি মাপকাঠির কথা বলেছেন।
মাপকাঠিটা খুব সহজ—তিনি আপনাকে এখন কোন অবস্থায় রেখেছেন?
তিনি বলেন, তুমি যদি জানতে চাও আল্লাহর কাছে তোমার সম্মান কতটুকু, তবে এক পলক তাকাও তিনি তোমাকে এখন কোন অবস্থায় রেখেছেন!
এই মুহূর্তে আপনার হৃদয়টা কোথায় পড়ে আছে?
আপনি কি বেশিরভাগ সময় আল্লাহর যিকিরে মগ্ন থাকেন?
— তবে জেনে রাখুন, আসমানের মালিক স্বয়ং আপনাকে স্মরণ করতে চান বলেই আপনার মুখে এই তাওফিক দিয়েছেন!
আপনার চোখ দুটি কি কুরআনের কোনো শব্দে এখনও থমকে আছে?
— তবে বুঝে নিন, মহাবিশ্বের অধিপতি আপনার সাথে একান্তে কথা বলছেন।
তিনি আপনাকে সিজদাহ আর আনুগত্যে ব্যস্ত রেখেছেন?
—এর অর্থ—তিনি নিজের খুব কাছে টেনে আপনাকে ভবিষ্যতের সঞ্চয়ে ব্যস্ত রেখেছেন।
কিন্তু এর বিপরীত দৃশ্যটা যদি সত্য হয়?
যদি দেখেন দিনের পর দিন আপনি দুনিয়ার অনর্থক চাকচিক্য, হিংসা-বিদ্বেষ আর অলসতায় ডুবে আছেন—তবে শিউরে উঠুন! ভয় পান! কারণ, অজান্তেই আপনি মালিকের রহমতের দুয়ার থেকে অনেক দূরে ছিটকে পড়েছেন।
আল্লাহ যখন কাউকে গ্রহণ করেন, তখন তাকে তাঁর সান্নিধ্য পাওয়ার পথগুলো সহজ করে দেন। আপনি সকাল-সন্ধ্যা কোন কাজে মশগুল, সেটাই স্পষ্ট জানিয়ে দিচ্ছে রবের দরবারে আপনার অবস্থানটা ঠিক কোথায়!
রবের সাথে হারিয়ে যাওয়া সম্পর্ক কি মেরামত করার সময় কি তবে এখনো আসেনি?
নিজেকে চিনে নেওয়ার আর মালিকের সান্নিধ্য পাওয়ার অমূল্য সব উপদেশ রয়েছে ‘রবের সাথে সম্পর্ক’ বইটিতে।