সিরিজের এই বইটি পৃথিবীর আদিমতম ইবাদাত গৃহ কা’বা তথা বাইতুল্লাহকে নিয়ে। বাইতুল্লাহর ইতিহাস, সেটার নির্মাণ এবং এর সাথে জড়িয়ে থাকা ইসলামি ঐতিহ্যের কাহিনী ছোটদের জন্য অত্যন্ত সহজ, প্রাঞ্জল আর মনোমুগ্ধকর ভাষায় লেখা। শিশুদের মনে বাইতুল্লাহর প্রতি গভীর আবেগ, ভালোবাসা তৈরিতে এই বই ভূমিকা রাখবে, ইনশা আল্লাহ।
আমাদের প্রথম কিবলা হলো আল মাসজিদ আল আকসা। এটি ইসলামের পবিত্রতম এবং প্রাচীনতম একটি মাসজিদ। বইটিতে পবিত্র মাসজিদ আল আকসার ইতিহাস, ঐতিহ্য, প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতিকে লেখক অত্যন্ত সহজ, প্রাঞ্জল আর গল্পের ঢঙে বর্ণনা করেছেন। পবিত্র মাসজিদ আল আকসাকে জানার জন্য এই বইটি হয়ে উঠতে পারে একটি আকর্ষণীয় সংগ্রহ।
আল মাসজিদ আন নববী। আল্লাহর রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক হাতে তৈরি। আমাদের ইতিহাসের অন্যতম অংশ এবং অত্যন্ত পবিত্র আর বরকতময় একটি মাসজিদ। এই বইতে লেখক মাসজিদ আন নববীর ইতিহাসকে তুলে ধরেছেন ছোটদের উপযোগি করে। বইটির গল্প-ছবিতে চোখ বুলিয়ে ছোটরা জানতে পারবে আল্লাহর রাসূলের নিজ হাতে গড়া পবিত্র স্থাপনা সম্পর্কে।
সিরিজ সম্পর্কে:
সিরিজের নাম: পবিত্র মাসজিদের গল্প
বই ০১- বাইতুল্লাহর গল্প
বই ০২- মাসজিদ আল আকসার গল্প
বই ০৩- মাসজিদ আন নববীর গল্প
লেখক: আরিফ আজাদ
অঙ্কন: মহিউদ্দিন রূপম
শারঈ সম্পাদনা: উস্তায আহমাদ তামজিদ হাফিজাহুল্লাহ, উস্তায আমজাদ ইউনুস হাফিজাহুল্লাহ
মোট পৃষ্ঠা সংখ্যা: ১১৬
চমৎকার গল্প-ছবিতে তৈরি এই সিরিজটি অর্ডার করতে নিম্নোক্ত তথ্যগুলো দিন:
ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে ৪০ টাকা এবং ঢাকা সিটির বাইরে ৭০ টাকা