ঘুমের ঘোরে মানুষ কী না করে! কত রকমের অদ্ভুত আর এলোমেলো স্বপ্নের মুখোমুখি আমাদের হতে হয়, যার ওপর আমাদের নিজেদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু ভাবুন তো, একজন মানুষের ভেতর আল্লাহর ভয় আর তাকওয়া কতটা বিশুদ্ধ হলে—স্বপ্নের ঘোরেও তিনি আল্লাহর বিধান ভুলতেন না!

বলছি প্রসিদ্ধ তাবেয়ি ইমাম মুহাম্মদ ইবনু সীরীন (রাহিমাহুল্লাহ)-এর কথা।

আমাদের অনেকেই তাকে স্বপ্নের নিখুঁত ও বিশেষ ব্যাখ্যার জন্য চিনি। হযরত আবু হুরাইরা (রা.), ইবনু আব্বাস (রা.) ও ইবনু উমর (রা.)-এর মতো প্রখ্যাত সাহাবিদের সান্নিধ্য লাভ করা ও তাঁদের থেকে ইলম অর্জন করার সৌভাগ্য অর্জন করা এ তাবেয়ি যখন ঘুমে স্বপ্নেও কোনো পরনারীকে দেখতেন, স্বপ্নের ঘোরেও তিনি সাথে সাথে নিজের দৃষ্টি ফিরিয়ে নিতেন!

সুবহানাল্লাহ!

যেখানে জাগ্রত অবস্থায় গায়রে-মাহরামের দিক থেকে চোখ ফিরিয়ে নেওয়াটাই আমাদের যুগের জন্য এক বিশাল যুদ্ধ সেখানে তাকওয়ার কোন তুঙ্গে পৌঁছালে অবচেতন মনও পাপাচার থেকে এতটা দূরে থাকে, আমরা ভাবতে পারি কি?

তাবেয়িদের অন্তর আল্লাহর প্রেমে এমনভাবে নিমজ্জিত ছিল যে, স্বপ্নজগতেও শয়তান তাদের পরাস্ত করতে পারতো না। তাবেয়িদের এমন নিষ্কলঙ্ক আর বিস্ময়কর জীবনের গল্পগুলো কি আমাদের ঈমানি চেতনাকে একটুও ধাক্কা দেয় না?

তাবেয়িদের জীবনের সৌরভ নিজের জীবনে ছড়িয়ে দিতে আপনাকে সাহায্য করবে‘সুরভিত তাবেয়ি জীবন’বইটি।

Leave a Reply