বলব কখন সিরিজ

বলব কখন সিরিজ

Original price was: 1,200.00৳ .Current price is: 960.00৳ .

0 days 00 hr 00 min 00 sc

মানুষের শৈশব অপার বিস্ময়ের এক অনন্য জগৎ, যেখানে কচি মনে পাওয়া প্রতিটি পাঠ মাটির বুকে গভীর পদচিহ্নের মতো স্থায়ী ছাপ ফেলে যায়। আমাদের যাপিত জীবনে সঠিক দিকনির্দেশনার অভাবে শৈশবে কৃতজ্ঞতা প্রকাশে সুন্নাহসম্মত দোয়ার বদলে শুকনো আনুষ্ঠানিক শব্দ উচ্চারিত হতো, কিংবা সামান্য বিপদে আসমানি বাক্যের পরম আশ্রয় নেওয়ার শিক্ষা সহজে হয়ে উঠত না। আগামীর প্রজন্ম যেন সেই দ্বিধাদ্বন্দ্ব আর ভুলের পুনরাবৃত্তিতে বড় না হয়, বরং প্রতিটি কাজে আল্লাহর ওপর ভরসায় ‘বিসমিল্লাহ’, বিস্ময় ও সৌন্দর্যে ‘সুবহানাল্লাহ’ কিংবা ‘মাশাআল্লাহ’, কারও উপকারে আন্তরিক ভালোবাসায় ‘জাযাকাল্লাহু খাইরান’ এবং যেকোনো আঘাতে বা ক্ষতিতে শান্ত চিত্তে ‘ইন্নালিল্লাহ’ উচ্চারণে অভ্যস্ত হতে পারে, তা নিশ্চিত করা জরুরি।  

শৈশবের এই অভ্যাসগুলো শিশুর মননের গভীরে রবের সান্নিধ্য ও আত্মিক সুরক্ষার এক মজবুত ভিত্তি গড়ে তোলে। সেই বিশুদ্ধ মূল্যবোধকে কোমলমতি শিশুদের হৃদয়ে প্রোথিত করতেই ‘বলব কখন সিরিজ’। দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ১২টি ইসলামি পরিভাষা ও বাক্যকে কেন্দ্র করে সাজানো এই সিরিজের প্রতিটি বইয়ে রয়েছে সাবলীল গল্প আর চোখ জুড়ানো রঙিন চিত্রায়ণ। খেলার ছলে এবং গল্পের আনন্দময় পরিক্রমায় শিশুরা কোনো মুখস্থবিদ্যার চাপ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে শিখে নেবে—জীবনের কোন মুহূর্তে, কোন পরিস্থিতিতে কোন বরকতময় বাক্যটি উচ্চারণ করতে হয়, ইন শা আল্লাহ।   

 

সিরিজে যে ১২টি বই থাকছে—

১. বলব কখন আলহামদুলিল্লাহ

২. বলব কখন আল্লাহু আকবার

৩. বলব কখন জাযাকাল্লাহু খাইরান

৪. বলব কখন লা ইলাহা ইল্লাল্লাহ

৫. বলব কখন আউযুবিল্লাহ

৬. বলব কখন ইন শা আল্লাহ

৭. বলব কখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

৮. বলব কখন বিসমিল্লাহ

৯. বলব কখন সুবহানাল্লাহ

১০. বলব কখন আসসালামু আলাইকুম

১১. বলব কখন ইন্নালিল্লাহ

১২. বলব কখন মাশাআল্লাহ

লেখক

প্রচ্ছদ

ওয়ালিদ ইবন হোসাইন

বিষয়

সম্পাদক

,

ISBN

978-984-29739-2-5

পৃষ্ঠা

192

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “বলব কখন সিরিজ”