খুলাফায়ে রাশেদীন সিরিজ
2,150.00৳ Original price was: 2,150.00৳ .1,505.00৳ Current price is: 1,505.00৳ .
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে গড়ে ওঠা সাহাবিগণ মানবজাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। তাঁদের মধ্যে খুলাফায়ে রাশেদীন ন্যায়, প্রজ্ঞা, ত্যাগ, নেতৃত্ব ও আল্লাহভীতির এমন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা কিয়ামত পর্যন্ত সত্যের পথযাত্রীদের জন্য অনিঃশেষ প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের হাত ধরেই ইসলামের সুবর্ণযুগের ভিত্তি সুদৃঢ় হয়েছিল; ন্যায়বিচার, মানবিকতা ও কল্যাণের আলো ছড়িয়ে পড়েছিল বিশ্বের বিস্তীর্ণ জনপদে। চার খলিফার জীবন ঈমানকে সঞ্জীবিত করা, চরিত্রকে পরিশুদ্ধ করা এবং আদর্শ জীবন গঠনের এক জীবন্ত পাঠশালা।
‘খুলাফায়ে রাশেদীন’ সিরিজের চারটি বইয়ে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্র ও গ্রহণযোগ্য বর্ণনার আলোকে চার খলিফার জীবন, কর্ম, চরিত্র, সংগ্রাম, শাসননীতি এবং ইসলামের জন্য তাঁদের অতুলনীয় অবদান সহজ, সাবলীল ও হৃদয়গ্রাহী ভাষায় উপস্থাপন করা হয়েছে। এই সিরিজ পাঠকের সামনে ইসলামের প্রথম যুগের সেই আলোকোজ্জ্বল অধ্যায়কে নতুন করে উন্মোচিত করবে এবং সুন্নাহভিত্তিক জীবন গঠনে এক অমূল্য অনুপ্রেরণা জোগাবে।
| লেখক | |
|---|---|
| বিষয় | |
| অনুবাদক | , |
| পৃষ্ঠা |
1656 |
| প্রচ্ছদ |
ওয়ালিদ ইবন হোসাইন |
| বাঁধাই |
হার্ডকভার |
You must be logged in to post a review.






























































Reviews
There are no reviews yet.